Subject

    বাংলা ভাষা

    Topic

    ধ্বনি পরিবর্তন

    কোনটি স্বরভক্তির উদাহরণ?

    ক)
    ভ্রু > ভুরু
    খ)
    স্টেশন > ইস্টিশন
    গ)
    পোখত্‌ > পোক্ত
    ঘ)
    সত্য > সইত্য

    Explanation

    মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি: - কখনো কখনো উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। - একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন: - অ - রত্ন > রতন; ধর্ম > ধরম; স্বপ্ন > স্বপন; হর্ষ > হরষ; বস্‌তি > বসতি ইত্যাদি। - ই - প্রীতি > পিরীতি; ক্লিপ > কিলিপ; ফিল্ম > ফিলিম ইত্যাদি। - উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক; ভ্রু > ভুরু ; শুক্রবার >শুক্কুরবার ইত্যাদি। - এ - গ্রাম > গেরাম; প্রেক > পেরেক; স্রেফ > সেরেফ ইত্যাদি। - ও - শ্লোক > শোলক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি। অন্যদিকে, - 'স্টেশন > ইস্টিশন' আদি স্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ। - 'পোখত্‌ > পোক্ত' অন্ত্যস্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ। - 'সত্য > সইত্য' অপিনিহিতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

    Find Tutors

    View all Tutors