Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    প্রাণিবিদ্যা

    কোনটি স্তন্যপায়ী প্রানী নয়?

    ক)
    হাতি
    খ)
    কুমির
    গ)
    তিমি
    ঘ)
    বাদুর

    Explanation

    ✔স্তন্যপায়ী প্রাণী বলতে সাধারণত মাতৃপ্রাণীর স্তন্যদুগ্ধ পান করে জীবনধারণকারী প্রাণীসমূহকে বোঝানো হয়। এরা কর্ডাটা পর্বের অন্তর্গত ম্যামালিয়া শ্রেণীর অধীনে উন্নত গঠনের মেরুদণ্ডী প্রাণী। ✔১৭৫৮ সালে ক্যারোলাস লিনিয়াস স্তন্যপায়ী বলতে ম্যামাল শব্দটি প্রথম ব্যবহার করেন। ✔উষ্ণরক্তের প্রাণীদের মধ্যে স্তন্যপায়ীদের সংখ্যা সবচেয়ে বেশি। কয়েকটি স্তন্যপায়ী প্রাণী হল মানুষ, হাতি, নীল তিমি, বানর প্রভৃতি। বাদুড় একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের পাখা আছে এবং এরা উড়তে সক্ষম। এরা নিশাচর প্রাণী এবং অন্ধকারে প্রতিধ্বনি ব্যবহার করে পথ চলতে পারে। স্তন্য পায়ি প্রানিদের মধ্যে সবচাইতে বড় নীল তিমি। আর এরা ২০০ বছর পর্যন্ত বাচতে পারে। এদের সাধারণ বৈশিষ্ট্য হলোঃ ১।দেহ লোমে আবৃত।. ২।স্তন্যপায়ী প্রাণিরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে। যেমন: প্লাটিপাস ৩।উষ্ণ রক্তের প্রাণি।. ৪।চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। ৫।শিশুরা মাতৃদুগ্ধ পান করে। ৬।হৃৎপিণ্ড চার প্রকোষ্ট বিশিষ্ট।

    Find Tutors

    View all Tutors