Subject

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

    Topic

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (নিরাপত্তা অধিক্ষক - পুরুষ) - ০৩.০২.২০২৪

    কোনটি সুফিয়া কামালের কবিতা?

    ক)
    নিমন্ত্রণ
    খ)
    তাহারেই পড়ে মনে
    গ)
    বনলতা যেন
    ঘ)
    কবর

    Explanation

    - 'তাহারেই পড়ে মনে ' কবিতার রচয়িতা কবি 'সুফিয়া কামাল ' । - এ কবিতাটি ১৯৩৫ সালে 'মাসিক মোহম্মদী ' পত্রিকায় প্রকাশিত হয় । 'জননী সাহসিকা' নামে পরিচিত সুফিয়া কামাল ২০ জুন, ১৯১১ খ্রিষ্টাব্দে বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস-কুমিল্লা। তিনি ২০ নভেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দে মারা যান । তার রচিত: - বাসন্তী (প্রথম কবিতা); এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে। - উদাত্ত পৃথিবী, - মায়া কাজল, - অভিযাত্রিক। - সাঁঝের মায়া (প্রথম কাব্যগ্রন্থ); এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। - সৈনিক বধূ (প্রথম গল্প); এটি বরিশালের 'তরুন' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়। সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ- - সাঁঝের মায়া (১৯৩৮) - মায়া কাজল (১৯৫১) - মন ও জীবন (১৯৫৭) - প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮) - উদাত্ত পৃথিবী (১৯৬৪) - দিওয়ান (১৯৬৬) - অভিযাত্রিক (১৯৬৯) - মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০) - মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors