Subject
Govt.Jobs
Topic
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো - [অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক] - ২৫.০৭-২০২৫
কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য?
কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য?
ক)
গুরু-গম্ভীরখ)
গুরুচণ্ডালীগ)
অবোধ্যঘ)
দুর্বোধ্যঙ)
কোনটিই নয়Explanation
সাধুভাষা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুবির্দিষ্ট , তাই এ ভাষায় সাহিত্যের গাম্ভীর্য প্রকাশ পায়। সাধু ভাষার বৈশিষ্ট্য: ১: সাধু ভাষায় সমাপিকা ও অসমাপিকা, এই দুই প্রকার ক্রিয়াপদেরই পূর্ণ রূপ ব্যবহৃত হয়। এ ছাড়া অনেকগুলি সর্বনাম পদেরও পূর্ণ রূপ ব্যবহৃত হয়। যেমন: আসিতেছে, করিয়াছিলাম, দেখিয়াছি, বলিয়া থাকিব, শুনিতাম, ইহা, উহা, তাহারা, যাহার ইত্যাদি। ২: সাধু ভাষায় তৎসম শব্দের আধিক্য দেখা যায়। যেমন: গৃহ, ভবন, গগন, বাটী, তৃণ, ঘৃত, মৃগয়া, বৎস, হস্ত, পদ, বৃক্ষ, কুজ্ঝটিকা, মৃত্তিকা ইত্যাদি। ৩: সাধু ভাষায় অনুসর্গগুলির পূর্ণ রূপ দেখা যায় এবং কিছু তৎসম অনুসর্গ ব্যবহৃত হয়। যেমন: হইতে, চাহিয়া, থাকিয়া, কর্তৃক ইত্যাদি। ৪: সাধু ভাষা অনেকটা সংস্কৃত ভাষার অনুসরণে গঠিত হওয়ার কারণে এই ভাষার ধ্বনিঝংকার অপেক্ষাকৃত বেশি। ৫: সন্ধিবদ্ধ ও সমাসবদ্ধ শব্দের ব্যবহার সাধু ভাষায় তুলনামূলক ভাবে বেশি দেখা যায়। ৬: সাধু ভাষায় সংস্কৃত সংখ্যাবাচক শব্দের কিছু কিছু ব্যবহার দেখা যায়। যেমন: দ্বাদশ, চতুর্দশ, পঞ্চদশ ইত্যাদি। ৭: সাধু ভাষা মানুষের মুখে প্রচলিত ভাষার উপর নির্ভর করে গঠিত হয়নি, তাই এই ভাষা অপেক্ষাকৃত দুর্বোধ্য।Related questions
TOP500 তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারটির নাম কি?কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে?বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ান দেশ কোনটি?নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়?নিচের কোন দেশটি স্বাধীন দেশ হলেও নিজস্ব কোন সেনাবাহিনী নেই?কোন শব্দে যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার হয়েছে?
