Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (ওয়্যারহাউজ সপুরিনটেনডেন্ট) - ২৪.০৫.২০২৪

    কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম নয়?

    ক)
    বিলাসী
    খ)
    বিরাজ বৌ
    গ)
    স্বদেশ অন্বেষা
    ঘ)
    স্বদেশ ও সাহিত্য

    Explanation

    - ড. আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ 'স্বদেশ অন্বেষা' (১৯৭০)। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোটগল্প 'বিলাসী', উপন্যাস 'বিরাজ বৌ' (১৯১৪) ও প্রবন্ধগ্রন্থ 'স্বদেশ ও সাহিত্য' (১৯৩২)। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৫ সেপ্টেম্বর, ১৮৭৬ খ্রিষ্টাব্দে (বাংলা ৩১ ভাদ্র, ১২৮৩। সূত্র: বাংলা একাডেমি চরিতাভিধান) হুগলীর দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। -  তিনি মাতৃবিয়োগের (১৮৯৫) কারণে চরম অর্থকষ্টে নিপতিত হন এবং ১৯০৩ সালে ভাগ্যান্বেষণে রেঙ্গুন (বার্মা) গমন করেন। -  তিনি মাঝে মাঝে অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম (এটি রাজশেখর বসুরও ছদ্মনাম), শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে লিখতেন। -  শরৎচন্দ্র ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রী লাভ করেন। -  তিনি ১৬ জানুয়ারি, ১৯৩৮ খ্রিষ্টাব্দে (বাংলা- ২ মাঘ, ১৩৪৪) পাক নার্সিংহোমে মৃত্যুবরণ করেন। -  শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির' এটি কুন্তলীন পুরস্কার পায় ১৯০৩ সালে। তার উপন্যাসগুলোঃ - বড়দিদি (১৯০৭), - বিরাজ বৌ (১৯১৪), - পল্লী সমাজ (১৯১৬), - নিষ্কৃতি (১৯১৭), - দেবদাস (১৯১৭) , - চরিত্র (১৯১৭), - দত্তা (১৯১৮), - গৃহদাহ (১৯২০), - দেনাপাওনা (১৯২৩), - পথের দাবী (১৯২৬), - বিপ্রদাস (১৯৩৫), - শেষ প্রশ্ন (১৯৩১), - শেষের পরিচয় (১৯৩৯), - শ্রীকান্ত [১ম -৪র্থ খণ্ড (১৯১৭-১৯১৮,১৯২৭,১৯৩৩)], - পরিণীতা (১৯১৪), - পণ্ডিত মশাই (১৯১৪), - বৈকুণ্ঠের উইল (১৯১৬), - অরক্ষণীয়া (১৯১৬), - বামুনের মেয়ে (১৯২০), - নববিধান (১৯২৪)।

    Find Tutors

    View all Tutors