সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। - যেমনঃ জলধিঃ 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়। যোগরূঢ় শব্দ সমূহঃ - পঙ্কজ, - আদিত্য, - মহাযাত্রা, - জলধি, - জলদ , - রাজপুত, - দশানন, - বহুব্রীহি, - গোঁফখেজুরে ইত্যাদি।