Explanation
উদ্ভিদের অঙ্গবিন্যাস ও গঠনের উপর ভিত্তি করে সবজিকে নিম্নলিখিতভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়ঃ ১. মূল জাতীয় সবজি(Root Crops) : মুলা,গাজর,শালগম,বীট,মিষ্টি আলু,আদা ইত্যাদি। ২. কান্ড জাতীয় সবজি(Tubers) : গোল আলু,কচু,ওলকচু,আদা গ্লোব আর্টিচোখ,সিলেরি,মাশরুম,ফ্লোরেন্স ফিনেল,রেউচিনি গাছ ইত্যাদি। ৩. পাতা জাতীয় সবজি(Leafy Crops) : বীট পাতা,ধনিয়া পাতা,লাল শাক,পুদিনা পাতা,লেটুস,পালংশাক,পুঁইশাক,কর্ণসালাদ ইত্যাদি। ৪.কপি জাতীয় সবজি(Cole Crops) : বাঁধাকপি,ওলকপি,ফুলকপি,ব্রোকলি ইত্যাদি। ৫. কন্দ জাতীয় সবজি(Bulb Crops) : পেঁয়াজ,রসুন, কচু ইত্যাদি। ৬. ফল জাতীয় সবজি(Fruit Crops) : টমেটো,মরিচ,সজিনা,বেগুন,মিষ্টি কুমড়া ইত্যাদি। ৭. শিম জাতীয় সবজি(Beans Crops) : দেশি শিম,ঝাড় শিম,মটরশুঁটি ইত্যাদি। ৮. লতা জাতীয় সবজি(Creeping Plant Crops) : কাঁকরোল, চালকুমড়া, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দল, পটল, বরবটি ইত্যাদি। ৯. মশলা জাতীয় সবজি(Spices Crops) : হলুদ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, মৌরি ইত্যাদি।