Subject

    Bank Exam

    Topic

    পূবালী ব্যাংক লিমিটেড (সিনিয়র অফিসার) - ৩০.০৯.২০২৩

    কোনটি মঙ্গলকাব্য নয়?

    ক)
    চণ্ডীমঙ্গল
    খ)
    মুসলমানমঙ্গল
    গ)
    কালিকামঙ্গল
    ঘ)
    বাশুলীমঙ্গল

    Explanation

    - বাংলা সাহিত্যে মধ্যযুগে বিশেষ এক শ্রেণির ধর্মবিষয়ক আখ্যান কাব্যই মঙ্গলকাব্য। - এটি রচনার মূল কারণ স্বপ্নদেবী কর্তৃক আদেশ লাভ। - যে কাব্যে দেবতার আরাধনা বা মাহাত্ম্য-কীর্তন করা হয়; যে কাব্য শ্রবণ করলেও মঙ্গল হয় বা ঘরে রাখলেও মঙ্গল হয় অথবা এক মঙ্গলবার শুরু হতো এবং পরবর্তী মঙ্গলবার শেষ হতো, তাকেই বলা হয় মঙ্গলকাব্য। - মূলত, লৌকিক দেব-দেবী নিয়ে রচিত কাব্যই মঙ্গলকাব্য। - 'গৌরীমঙ্গল', 'ভবানীমঙ্গল', 'দুর্গামঙ্গল', 'অন্নদামঙ্গল', 'শিবমঙ্গল', 'মনসামঙ্গল', 'চণ্ডীমঙ্গল', 'সারদামঙ্গল', 'কালিকামঙ্গল', 'বাশুলীমঙ্গল' প্রভৃতি বিখ্যাত মঙ্গলকাব্য।

    Find Tutors

    View all Tutors