Subject
সাধারণ বিজ্ঞান
Topic
ভাইরাস ও ব্যাকটেরিয়া
কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক)
কলেরাখ)
পোলিওগ)
জন্ডিসঘ)
চোখ উঠাExplanation
ভাইরাস: - সাধারণ সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, জলাতঙ্ক, গুটিবসন্ত, জলবসন্ত, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি সবই ভাইরাসজনিত রোগ। - ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। - এরা অকোষীয় এবং আকারে এতই ছোট যে খালি চোখেতো দূরের কথা, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। - এদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। - ভাইরাস নিউক্লিক অ্যাসিড (যা কেন্দ্রে থাকে) ও প্রোটিন (যা আবরণ হিসেবে থাকে) দিয়ে গঠিত অতি-আণুবীক্ষণিক বস্তু যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয় এবং দ্রুত বংশবৃদ্ধির মাধ্যমে তথায় রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। - উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাকটিনোমাইসিটিস প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় বিরাজ করে। অন্যদিকে, - কলেরা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ।Related questions
কবে এবং কোথায় এইডস রোগী চিহ্নিত হয়?ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে কোন দেশ?Which machine tool is used for detecting corona virus?নিচের কোনটি অণুজীব?পেপটিক আলসার সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?গঠনের দিক থেকে ভাইরাস কতটি অংশে বিভক্ত?সর্বপ্রথম " ম্যালেরিয়া " শব্দটি প্রয়োগ করেন কে ?নিচের কোন রোগটির জন্য ব্যাকটেরিয়া দায়ী?
