Subject
সাধারণ বিজ্ঞান
Topic
তাপ, চাপ ও ঘনত্ব
কোনটি বেশি স্থিতিস্থাপক
কোনটি বেশি স্থিতিস্থাপক
ক)
ইস্পাতখ)
রাবারগ)
কাঁচঘ)
পানিExplanation
- স্থিতিস্থাপকতা পদার্থ তথা বস্তুর একটি ভৌত ধর্ম। - বল প্রয়োগের কারণে বিকৃত হয়ে যাওয়া কোন বস্তুর বল সরিয়ে নেয়ার পর আদি অবস্থায় ফিরে যেতে পারার সক্ষমতা তথা ধর্মকে পদার্থবিজ্ঞানের ভাষায় স্থিতিস্থাপকতা (ইংরেজি ভাষায়: Elasticity) বলা হয়। - যে সকল বস্তুর এই গুণ আছে তাদের স্থিতিস্থাপক বস্তু (ইংরেজি ভাষায়: Elastic) বলে। - কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থের মধ্যেই এই ধর্ম কম বেশী আছে। - বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। - অর্থাৎ, নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয় তাকে তত বেশি স্থিতিস্থাপক বলা হয়। - সমান মাপের ইস্পাতের তার ও রবারের দড়ির মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে রবার অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়। - তাই, ইস্পাত রবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক।Related questions
একটি ডুবন্ত জাহাজের উপর পানির চাপ P1 এবং একটি উড়ন্ত বেলুনের উপর বাতাসের চাপ P2 । যদি উভয় ক্ষেত্রেই গভীরতা/উচ্চতা একই হয়, তাহলে কোনটি সত্য?পানির ঘনত্ব 4° C তাপমাত্রায় কত?থার্মোফ্লাক্স কয়টি স্তর বিশিষ্ট?পরম শূন্য তাপমাত্রা সমান-বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-সুমদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?কোন কোন কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয়-উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারন উচ্চ চূড়ায়-
