Explanation
- বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। - বিভক্তি প্রধানত দুই প্রকার। - যথা: নাম বা শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি। - শব্দ বিভক্তি সাত প্রকার। যথা: বিভক্তি: একবচন ও বহুবচন প্রথমা: - একবচন: ০, অ, এ, তে, এতে - বহুবচন: রা, এরা , গুলি, গণ, বৃন্দ দ্বিতীয়া: - একবচন: কে, রে - বহুবচন: দিগকে, দিগরে তৃতীয়া: - একবচন: দ্বারা, দিয়া, কর্তৃক - বহুবচন: দিগকে দ্বারা, দিগ কর্তৃক চতুর্থী: - একবচন: কে, রে, জন্য, নিমিত্ত - বহুবচন: দিগেকে, দিগেরে, দের তরে পঞ্চমী: - একবচন: হতে, থেকে, চেয়ে - বহুবচন: দিগ হতে, দের থেকে, দিগের চেয়ে ষষ্ঠী: - একবচন: র, এর - বহুবচন: দিগের, দের সপ্তমী: - একবচন: এ, য়, তে - বহুবচন: দিগে, দিগেতে।