Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    প্রাথমিক আলোচনা

    কোনটি নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট নয় ?

    ক)
    এরা সাধারণ অবস্থায় গ্যাস
    খ)
    নিষ্ক্রিয় গ্যাসসমুহ পরমাণুতে বিভক্ত হয়ে থাকে
    গ)
    এরা রাসায়নিকভাবে ক্রিয়াক্ষম নয়
    ঘ)
    এরা অন্য মৌলের সাথে সংযুক্ত হতে চায়না, কিন্তু নিজেরা নিজেদের সাথে সংযুক্ত হতে পারে

    Explanation

    - নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো পর্যায় সারণীর ১৮ নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত। - হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe) এবং রেডন (Rn) এই ছয়টি গ্যাস নিষ্ক্রিয় গ্যাস হিসেবে পরিচিত। এদের বৈশিষ্ট্যগুলো হলো: - এরা সাধারণ অবস্থায় গ্যাসীয় পদার্থ। - এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। - এরা সাধারণত অন্য মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না। - এদের সর্ববহিঃস্থ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। - নিষ্ক্রিয় গ্যাসসমুহ পরমাণুতে বিভক্ত হয়ে থাকে। - নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত অন্য মৌলের সাথে সংযুক্ত হতে চায় না, এমনকি নিজেদের মধ্যেও সংযুক্ত হতে চায় না। কারণ এদের সর্ববহিঃস্থ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা স্থিতিশীল অবস্থায় থাকে।

    Find Tutors

    View all Tutors