Subject
বীমা কর্পোরেশন
Topic
জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী) - ০৩.০৯.২০২১
কোনটি নজরুল ইসলামের উপন্যাস?
কোনটি নজরুল ইসলামের উপন্যাস?
ক)
রিক্তের বেদনখ)
শিউলিমালাগ)
কুহেলিকাঘ)
ছায়ানটExplanation
কাজী নজরুল ইসলামের মোট উপন্যাস ৩টিঃ কুহেলিকা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। ১৯৩১ সালে এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ প্রতিফলিত হয়েছে। বিপ্লবী যুবক জাহাঙ্গীর চরিত্র দিয়ে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতির সফল প্রতিফলন ঘটেছে এই উপন্যাসে। ‘বাঁধনহারা' (১৯২৭): এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। ১৯২১ সাল থেকে এটি ধারাবাহিকভাবে ‘মোসলেম ভারত' পত্রিকায় ছাপা হয়। পত্রিকায় প্রকাশিত এ উপন্যাসের কিছু অংশ ১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশের সময় বাদ পড়ে যায়। পরবর্তীতে তা খুঁজে পাওয়া গেলে ১৯ মে, ২০০৬ সালে দৈনিক ‘প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত হয়। এ গ্রন্থের পত্র সংখ্যা ১৮টি। নুরুর সাথে মাহবুবার প্রণয় এবং বিয়ের উদ্যোগ অনেক এগিয়ে গেলে হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে। যদিও এর পেছনে দেশ ও জাতির ক্রান্তিকালীন কোনো তাগিদ ছিল না। অনেকের মতে, এ উপন্যাসের নুরুই নজরুল। চরিত্র: নুরুল হুদা, মাহবুবা, সাহসিকা, রাবেয়া। অসহযোগ 'মৃত্যুক্ষুধা' (১৯৩০): ত্রিশাল গ্রাম আন্দোলনের প্রেক্ষাপটে এটি রচিত। এটি ১৯২৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩০ সালে। (সুত্র: বাংলা একাডেমি চরিতাভিধান।Related questions
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?একটি চাকার ব্যাস ১.৬৭ মিটার, ৪২ কিলােমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?I wish I ........... a king!Opposite gender of 'Administrator' isABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রি হলে C কোণের মান কত?Who wrote the first English Dictionary?পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যােগফল ৫৬০ হলে, শেষ ৫টি সংখ্যার যােগফল কত?
