Subject
খাদ্য অধিদপ্তর
Topic
খাদ্য অধিদপ্তর (সহকারী পরিচালক)- ০৩-০৮-২০০১
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ক)
রূপসী বাংলাখ)
বনলতা সেনগ)
সাতটি তারার তিমিরঘ)
সোনালী কাবিনExplanation
• জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়- সোনালী কাবিন। • সোনালী কাবিন আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ । • আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থঃ - পাখির কাছে ফুলের কাছে, - লোক লোকান্তর, - কালের কলস, - অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি । জীবনানন্দ দাশঃ - কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক। - ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়। - মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন। - তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে- - ধূসর পান্ডুলিপি (১৯৩৬), - বনলতা সেন (১৯৪২), - মহাপৃথিবী (১৯৪৪), - সাতটি তারার তিমির (১৯৪৮), - রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭), - বেলা অবেলা কালবেলা (১৯৬১)। - এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। - তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। - এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত। - ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।Related questions
সুয়েজ খাল কোন দুই সাগরকে যুক্ত করে?নিচের কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্গত নয়?মহাকাশে প্রথম আনন্দ ভ্রমণকারী কে?কোন ইসরাইলি নেতার আল আকসা মসজিদে এলাকা সফরকে কেন্দ্র করে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়?লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি?দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?কোন ইউরোপীয় সর্বপ্রথম সমুদ্রপথে ভারতে আগমন করেন?
