Explanation
- জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত। - তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। - তাঁর রচিত শিশু সাহিত্য- গজকচ্ছপ, সাতটি তারার ঝিকিমিকি, বিদায় দে মা ঘুরে আসি। - অনুবাদ গ্রন্থ- জাগ্রত ধরিত্রী, তেপান্তরের ছোট্ট শহর, নদীর তীরে ফুলের মেলা। - মুক্তিযুদ্ধভিত্তিক রচনা- বীরশ্রেষ্ঠ, একাত্তরের দিনগুলি। - অন্যান্য গ্রন্থ- বুকের ভিতরে আগুন, নাটকের অবসান, দুই মেরু, প্রবাসের দিনগুলি, ক্যান্সারের সঙ্গে বসবাস, বাংলা উচ্চারণ অভিধান (যৌথভাবে সম্পাদিত), অন্য জীবন, জীবন মৃত্যু, শেক্সপীয়রের ট্রাজেডি, নি সঙ্গ পাইন, ইত্যাদি।