Subject

    রেলওয়ে

    Topic

    বিপিএসসি (বাংলাদেশ রেলওয়ে) (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) - ০৫.০৭.২০২৪

    কোনটি জাতিসংঘের সহযোগী নয়?

    ক)
    আই. এল. ও
    খ)
    হু (WHO)
    গ)
    আসিয়ান (ASEAN)
    ঘ)
    উপরের সবগুলো

    Explanation

    - আসিয়ান জাতিসংঘের সহযোগী সংস্থা নয়। - ৮ আগস্ট, ১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা Association of Southeast Asian Nations (ASEAN) প্রতিষ্ঠা লাভ করে। - এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। - আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। - ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে। - Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি। - প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর। অন্যদিকে - WHO এবং ILO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। - সংস্থা দুটি যথাক্রমে ১৯৪৮ ও ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। - এদের সদর দপ্তর জেনেভায় অবস্থিত।

    Find Tutors

    View all Tutors