Subject

    বাংলা ভাষা

    Topic

    অনুসর্গ

    কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ?

    ক)
    হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।
    খ)
    তুমি আসবে বলে আমি দাঁড়িয়ে আছি।
    গ)
    সবার সামনে থাকবে।
    ঘ)
    কার কাছে গেলে জানা যাবে?

    Explanation

    অনুসর্গ: - বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ দেয়, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে। অনুসর্গ ২ প্রকার: - সাধারণ অনুসর্গ - ক্রিয়াজাত অনুসর্গ সাধারণ অনুসর্গ: - যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলে। যেমন: • উপরে: মাথার উপরে নিল আকাশ। • কাছে: কার কাছে গেলে জানা যাবে? • দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না। ক্রিয়াজাত অনুসর্গ: - যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন: • করে: ভালো করে খেয়ে নাও। • ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি। • দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার। • বলে: তুমি আসবে বলে আমি দাঁড়িয়ে আছি।

    Find Tutors

    View all Tutors