Subject
বাংলা সাহিত্য
Topic
বাংলা নাটক
কোনটি কালীপ্রসন্ন সিংহের নাটক?
কোনটি কালীপ্রসন্ন সিংহের নাটক?
ক)
রূপান্তরখ)
যৈবতী কন্যার মনগ)
সাবিত্রীসত্যবানঘ)
চারিদিকে যুদ্ধExplanation
- কালীপ্রসন্ন সিংহ (১৮৪০-১৮৭০) সংগঠক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী। - মাত্র তেরো বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন ‘বিদ্যোৎসাহিনী সভা’। - কালীপ্রসন্ন শিল্প ও সংস্কৃতির, বিশেষত নাট্যসাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। - নাটক ও যাত্রার মাধ্যমে সামাজিক জ্ঞান বৃদ্ধির মানসে তিনি বিদ্যোৎসাহিনী মঞ্চ (১৮৫৬) প্রতিষ্ঠা করেন। - এখানে প্রথম মঞ্চস্থ হয় বেণীসংহার নাটক এবং কালীপ্রসন্ন স্বয়ং এতে অভিনয় করেন। - ১৮৫৭ সালে তিনি কালিদাসের সংস্কৃত নাটক বিক্রমোর্বশীয় অনুবাদ করেন এবং ১৮৫৮ সালে তিনি রচনা করেন সাবিত্রীসত্যবান নাটক। - তৎকালীন প্রখ্যাত বুদ্ধিজীবী রাজা রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় তিনি পর্যায়ক্রমে তিনটি সাময়িকী প্রকাশ করেন: বিদ্যোৎসাহিনী পত্রিকা (১৮৫৫), সর্বতত্ত্ব প্রকাশিকা (১৮৫৬) এবং বিবিধার্থ সংগ্রহ। - তিনি নিজ সম্পাদনায় কিছুদিন পরিদর্শক নামে একটি দৈনিক পত্রিকাও প্রকাশ করেন। - ১৮৬৩ সালে কালীপ্রসন্ন ‘জাস্টিস অব দি পিস’ পদ লাভ করেন। - তিনি কলকাতার এশিয়াটিক সোসাইটি এবং এগ্রিকালচারাল ও হর্টিকালচারাল সোসাইটির সদস্য ছিলেন। - ইংরেজিতে দি ক্যালকাটা পুলিশ অ্যাক্ট (১৮৬৬) তাঁর রচনা। - জন্ম পরম্পরায় তিনি তাঁর অসাধারণ সাহিত্যকর্ম হুতোম প্যাঁচার নকশা (১৮৬২) এবং পুরাণসংগ্রহ (মহাভারত থেকে পৌরাণিক গল্পের সংগ্রহ, ১৮৬০-১৮৬৬)-এর জন্য বিশেষভাবে পরিচিত। - হুতোম প্যাঁচার নকশা তাঁর শ্রেষ্ঠ মৌলিক রচনা। - বাংলা গদ্যের উন্নয়নে হুতোম প্যাঁচার নকশা মাইলফলক হিসেবে বিবেচিত। - সতেরো খন্ডে সংস্কৃত মহাভারতের বাংলা গদ্যানুবাদও তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি। - ১৮৭০ সালের ২৪ জুলাই তাঁর মৃত্যু হয়।Related questions
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?'সেতুবন্ধ' নাটকটি কে লিখেছেন?কোনটি নাটক?'Uncle Tom's Cabin' -এর সাথে তুলনা করা হয় কোন নাটককে ?বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি?নিচের কোনটি গভীর রসের নাটক?১৯৫২ সালের ২১ শে ফ্রেব্রুয়ারী পটভূমিতে রচিত ''কবর'' নাটকের রচয়িতা কে?
