Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    দুর্যোগ ব্যবস্থাপনা

    কোনটি কালবৈশাখী ঝড়ের বৈশিষ্ট্য?

    ক)
    গুড়িগুড়ি বৃষ্টি ও বজ্রপাত
    খ)
    ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বায়ুপ্রবাহ
    গ)
    বজ্রপাত ও টানা বৃষ্টিপাত
    ঘ)
    সমুদ্র উপকূলে ঝড়ের আঘাত

    Explanation

    কালবৈশাখী: - বাংলাদেশে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কালবৈশাখী ঝড় সুপরিচিত। - কালবৈশাখী ঝড় বায়ুপ্রবাহ ও ভারী বৃষ্টিপাতের সাথে সংঘটিত হয়। - কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টিপাত ও বজ্রসহ ভূ- পৃষ্ঠের উপর আঘাত হানে। এতে ঘর-বাড়ি, গাছ-পালা, ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয় এবং মানুষ ও পশু-পাখি মারা যায়। - মধ্য এপ্রিল থেকে মধ্য মে মাসের মধ্যে কালবৈশাখী ঝড় তীব্র রূপ ধারণ করে। - মূলত আর্দ্র ও শুষ্ক বায়ুপুঞ্জ পরস্পর মুখোমুখি হলে এইরূপ কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। - কালবৈশাখী সাধারণত বাংলাদেশের মধ্যভাগে বিশেষ করে ঢাকা, পাবনা, ফরিদপুর এলাকায় আঘাত হানে। - কালবৈশাখীর গতি প্রতি ঘণ্টায় ৪০ হতে ৮০ কিলোমিটার। অনেক সময় এ ঝড়ের গতি ঘণ্টায় ১২৮ কিলোমিটারেরও বেশি হয়ে থাকে। - কালবৈশাখী মূলত ভূমিতে আঘাত হানে তবে এর প্রভাব সাইক্লোনের থেকে তুলনামূলক কম ধ্বংসাত্মক। - মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা পূর্ববর্তী মাসগুলির (শীতকালের মাসগুলি) তুলনায় দ্রুত বাড়তে থাকে। - এপ্রিল মাসের মাঝামাঝিতে সারা দেশে বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাংশে দৈনিক তাপমাত্রা সর্বোচ্চ পরিমাণে বৃদ্ধি পায়। - বায়ুমন্ডলের নিম্নস্তরে উষ্ণ ও আর্দ্র বায়ুর উপস্থিতি কালবৈশাখী সৃষ্টির অপরিহার্য পূর্বশর্ত।

    Find Tutors

    View all Tutors