সাধারণ গুণের বা ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় বলে । এই সমাসে দুটো পদই বিশেষ্য হয় । অর্থাৎ গুণ বা বিশেষণ উল্লেখ না করে যার সাথে তুলনা করা হয় এবং যাকে তুলনা করা হয় সে দুটির উল্লেখ থাকবে । যেমনঃ কর পল্লবের ন্যায় =করপল্লব