Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪৮ তম (Special) (Medical Science)

    কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহয়তাদানকারী সংস্থা?

    ক)
    ইউরোপীয় ইউনিয়ন
    খ)
    এশীয় উন্নয়ন ব্যাংক
    গ)
    বিশ্বব্যাংক
    ঘ)
    উপরের সবগুলো

    Explanation

    - আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তাদানকারী হিসেবে তিনটি সংস্থা—এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বিশ্বব্যাংক (World Bank) এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)—গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১. এশীয় উন্নয়ন ব্যাংক (ADB): - গঠিত: ১৯৬৬ সালে - সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন - কাজ: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি খাতে স্বল্প সুদে ঋণ ও কারিগরি সহায়তা প্রদান। ২. বিশ্বব্যাংক (World Bank): - গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ব্রেটন উডস চুক্তিতে - সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র - কাজ: দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ঋণ সহায়তা ও নীতি পরামর্শ। ৩. ইউরোপীয় ইউনিয়ন (EU): - গঠিত: ১৯৯৩ সালে (মাস্ট্রিচ চুক্তি অনুযায়ী) - সদস্য সংখ্যা: ২৭টি দেশ - সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম - কাজ: মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ, গণতন্ত্র ও টেকসই উন্নয়নে অনুদান ও ঋণের মাধ্যমে সহায়তা।

    Find Tutors

    View all Tutors