Subject
বাংলা সাহিত্য
Topic
আধুনিক যুগের সূচনা
কোনটি আধুনিক যুগের কাব্য?
কোনটি আধুনিক যুগের কাব্য?
ক)
সারদামঙ্গলখ)
মনসামঙ্গলগ)
কেরামতমঙ্গলঘ)
বৃক্ষমঙ্গলExplanation
- বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদামঙ্গল’ (১৮৭৯)। - এটি পাঁচ খণ্ডে স্তবকময় মাধুর্যপূর্ণ ভাষায় রচিত। - এ কাব্যে দেখা যায়, শুরুতে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, কবিচিত্তের দ্বন্দ্ব এবং হিমালয়ের উদার প্রকৃতির মধ্যে প্রশান্তি লাভ এবং সবশেষে হিমালয়ের পূর্ণভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র। - শেলির মতো বিহারীলালও তাঁর প্রিয়তমার মধ্যে সারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রি শিখরে ভাব- সম্মিলনের চিত্র অংকন করে কবি কাব্যের পরিসমাপ্তি টেনেছেন। - রবীন্দ্রনাথ এ কাব্যটি পড়ে নানাভাবে প্রভাবিত হয়েছেন এবং বিহারীলালকে আখ্যায়িত করেছেন ‘ভোরের পাখি’ বলে। - বিহারীলাল চক্রবর্তী, (১৮৩৫-১৮৯৪) আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত। বিহারীলালের রচনাবলির মধ্যে: - স্বপ্নদর্শন, - সঙ্গীতশতক, - বঙ্গসুন্দরী, - সারদামঙ্গল, - নিসর্গসঙ্গীত, - মায়াদেবী, - বন্ধুবিয়োগ, - প্রেমপ্রবাহিণী, - নিসর্গসন্দর্শন, - দেবরাণী, - বাউলবিংশতি, - সাধের আসন এবং - ধূমকেতু উল্লেখযোগ্য।Related questions
'অভিমন্যুর ' মাতার নাম কী?'দিব্যকমল"- নাটকটির রচয়িতা কি?পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কোন বাঙালি ?"স্মৃতির শহর"- শামসুর রহমানের কোন জাতীয় রচনা?ব্রাক্ষসমাজ কে প্রতিষ্ঠা করেন?সত্যেন্দ্রনাথ দত্তকে "ছন্দের জাদুকর" উপাধি দিয়েছেন কে?"Frontier"- পত্রিকাটির প্রতিষ্ঠাতা কে?ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'বুড্ডিস্ট মিস্টিক সংস ' কত সালে প্রকাশিত হয় ?
