Subject

    বাংলা সাহিত্য

    Topic

    আধুনিক যুগের সূচনা

    'কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়' -এই পঙক্তিটি কার ?

    ক)
    লালন শাহ
    খ)
    সিরাজ সাঁই
    গ)
    মদন বাউল
    ঘ)
    পাগলা কানাই

    Explanation

    লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক । বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্না লালন নামেও পরিচিত । বাউল সম্রাট খ্যাত লালন শাহ অন্যতম গানের মধ্যে রয়েছে: - ‘বাড়ির কাছে আরশী নগর’ - ‘ কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায় ’ - ‘তিন পাগলের মেলা’ - ‘সময় গেলে সাধন হবে না’, - ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ - ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ - ‘মিলন হবে কত দিনে’।

    Find Tutors

    View all Tutors