'কি', 'যে', 'বা', 'তো', প্রভৃতি কোন ধরনের ক্রিয়াবিষেশণ?
Reading
ক)
পদাণু
খ)
কালবাচক
গ)
স্থানবাচক
ঘ)
ধরনবাচক
Explanation
বিভিন্ন ক্রিয়াবিশেষণঃ ধরনবাচক ক্রিয়াবিশেষণ: কোনো কাজ কীভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে। উদাহরণ: - টিপ টিপ বৃষ্টি পড়ছে। - ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। কালবাচক ক্রিয়াবিশেষণ: এই ধরনের ক্রিয়াবিশেষণ কাজ সম্পাদনের কাল নির্দেশ করে।উদাহরণ: - আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি। - যথাসময়ে সে হাজির হয়। স্থানবাচক ক্রিয়াবিশেষণ: কাজের স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ। উদাহরণ: - মিছিলটি সামনে এগিয়ে যায়। - তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নেতিবাচক ক্রিয়াবিশেষণ: ‘না’, ‘নি’ ইত্যাদি দিয়ে ক্রিয়াপদের নেতিবাচক অবস্থা বোঝায়। এগুলো সাধারণত ক্রিয়াপদের পরে বসে। উদাহরণ: - সে এখন যাবে না। - তিনি বেড়াতে যাননি। পদাণু ক্রিয়াবিশেষণ: বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলে ‘কি’, ‘যে’, ‘বা’, ‘না’, ‘তো’ প্রভৃতি পদাণু বা শব্দাংশ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। এগুলোর অধিকাংশই সংযোজক পদ ও অনুসর্গ পদ। উদাহরণ: - আমি কি যাব? - খুব যে বলেছিলেন আসবেন