Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পংক্তি ও উদ্ধৃতি

    'কালো আর ধলো বাহিরে কেবল,ভিতরে সবারি সমান রাঙা'- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

    ক)
    কৃষ্ণচন্দ্র মজুমদার
    খ)
    লালন শাহ
    গ)
    সত্যেন্দ্রনাথ দত্ত
    ঘ)
    নির্মলেন্দু গুণ

    Explanation

    'কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারি সমান রাঙা'- পঙ্‌ক্তিটির রচয়িতা- ' সত্যেন্দ্রনাথ দত্ত ' কবিতা মানুষ জাতী সত্যেন্দ্রনাথ দত্ত জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি; এক পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি, কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি বাঁচিবার তরে সমান যুঝি। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙা, কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা। বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ ভিতরের রং পলকে ফোটে, বামুন, শূদ্র, বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধূলায় লোটে। বংশে বংশে নাহিক তফাত বনেদি কে আর গর-বনেদি, দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ দুনিয়া সবারি জনম-বেদী।

    Find Tutors

    View all Tutors