Subject

    বাংলা সাহিত্য

    Topic

    প্রাচীন যুগ ও চর্যাপদ

    কালিদাস কার সভাকবি ছিলেন?

    ক)
    বিক্রমাদিত্যের
    খ)
    সম্রাট অশোকের
    গ)
    সমুদ্রগুপ্তের
    ঘ)
    লক্ষণ সেনের

    Explanation

    দ্বিতীয় চন্দ্রগুপ্ত: - দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালেই গুপ্ত সাম্রাজ্য উন্নতি ও গৌরবের চরম শিখরে পৌঁছেছিল। - সমুদ্রগুপ্তকে যদি গুপ্ত সাম্রাজ্যের বিস্তারকর্তা বলা যায় তবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এই সাম্রাজ্যের সংগঠক বলা চলে। - তিনি ছিলেন একজন বীরযোদ্ধা ও সুদক্ষ শাসক। - সামরিক প্রতিভার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির প্রতিও তাঁর ছিল প্রগাঢ় অনুরাগ। - বিদ্যোৎসাহী সম্রাট হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। - মহাকবি কালিদাস ছিলেন তাঁর সমকালীন। - নব-রত্নের বেশ কয়েকজন তাঁর সভা অলংকৃত করতেন। - তিনি 'বিক্রমাদিত্য' বা 'শক্তির সূর্য' উপাধী গ্রহণ করেন। - এই উপাধীর কারণে অনেকেই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে 'কিংবদন্তীর বিক্রমাদিত্য' হিসেবে মনে করেন। - তাঁর রাজত্বকালে চীন দেশের পর্যটক ফা-হিয়েন ভারত ভ্রমণে আসেন এবং সে সময়ের সমাজ, আইন ও সংস্কৃতির বিবরণ লিপিবদ্ধ করেন। - শকদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করে তিনি পশ্চিম ভারতের বিশাল অঞ্চলকে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। - তাঁর শাসনামলে বাণিজ্য ও নগরায়ণের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। - তিনি হিন্দুধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তবে অন্যান্য ধর্মের প্রতিও সহিষ্ণু মনোভাব পোষণ করতেন। - দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে গুপ্ত শিল্প, বিশেষত মূর্তিশিল্প ও মুদ্রা নির্মাণ শৈলী সর্বোচ্চ উৎকর্ষে পৌঁছায়।

    Find Tutors

    View all Tutors