Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    কালকেতু ও ফুল্লরা কোন মঙ্গলকাব্যের চরিত্র?

    ক)
    মনসামঙ্গল
    খ)
    চন্ডীমঙ্গল
    গ)
    ধর্মমঙ্গল
    ঘ)
    অন্নদামঙ্গল

    Explanation

    - চন্ডীমঙ্গল কাব্য প্রাচীন বাংলা সাহিত্যের মঙ্গলকাব্যের ধারায় একটি অন্যতম অধ্যায়। - দেবী চন্ডিকার স্বরূপ এবং মর্ত্যে তাঁর পূজা প্রচার তথা দেবী চন্ডীর মহিমা কীর্তনই এই কাব্যের মুখ্য বিষয়। কিন্তু সাহিত্য হিসেবেও আছে এর বিশেষ মূল্য। চন্ডীমঙ্গলের কাহিনী ২টি। যথা: - কালকেতু ও ফুল্লরার কাহিনী, - ধনপতি - লহনা - খুলনার কাহিনী। চন্ডীমঙ্গল কাব্যের প্রথম অংশের চরিত্র: - কালকেতু, ফুল্লরা, কলিঙ্গের রাজা, মুরারি শীল, ভাঁড়ুদত্ত। চন্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় অংশের প্রধান চরিত্র: - ধনপতি সওদাগর, লহনা, খুলনা।

    Find Tutors

    View all Tutors