Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    আধুনিক যুগ

    কার প্রচেষ্টায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

    ক)
    রাজা রামমোহন রায়
    খ)
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    গ)
    ডিরোজিও
    ঘ)
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    Explanation

    সমাজসংস্কারক, ধর্মসংস্কারক, চিন্তাবিদ, বহুভাষাবিদ পণ্ডিত ও বাংলা গদ্যের প্রস্তুতিকালীন লেখকদের অন্যতম রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকদের অধিকার, পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে তিনি পথিকৃৎ। মূলত ধর্মসংস্কার ও সমাজসচেতনতার বশবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছেন। রাজা রামমোহন রায় ২২ মে, ১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। √ তাঁর ছদ্মনাম শিবপ্রসাদ রায়। √ তিনি পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন। √ বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায়ের। √ তিনি ‘সম্বাদ কৌমুদী' (১৮২১), ‘মিরাৎ-উল-আখবার’ (১৮২২),  ‘ব্রাহ্মণ সেবধি’ (১৮২১) পত্রিকা সম্পাদনা করেন। √ তার একেশ্বরবাদের ওপর আরবি ও ফারসি ভাষায় লিখিত 'তুহফাউল মুয়াহিদ্দীন’ ১৮০৩ সালে প্রকাশিত হয় । রাজা রামমোহন প্রতিষ্ঠা করেনঃ » একেশ্বর উপাসনার লক্ষ্যে ‘আত্মীয়সভা’- ১৮১৫। » দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘হিন্দু কলেজ’- ১৮১৭। » ‘ইউনিটারিয়ান কমিটি’ নামক ধর্মসভা- ১৮২১। » ‘অ্যাংলো হিন্দু স্কুল’-১৮২৩৷ » প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ‘ব্রাহ্ম-সমাজ’- ১৮২৮। তার রামমোহন রচিত ব্যাকরণঃ ‘গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩): এটি ১৮২৬ সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়।

    Find Tutors

    View all Tutors