Subject

    Bank Exam

    Topic

    বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক) - ২৮.১০.২০২২

    ‘কারাগারের রোজনামচা' রচনাটির নামকরণ কে করেন?

    ক)
    শেখ মুজিবুর রহমান
    খ)
    শেখ হাসিনা
    গ)
    শেখ রেহানা
    ঘ)
    শেখ ফজিলাতুন্নেছা

    Explanation

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের জীবনকেন্দ্রিক রচনা ‘কারাগারের রোজনামচা' । বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ২ জুন থেকে ৬৭ সালের ২২ জুন পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে এবং ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি থেকে ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুর্মিটোলা সেনানিবাসে অন্তরীণ থাকা অবস্থায় প্রতিদিন ডায়েরি লিখতেন। সেই ডায়েরির পরিমার্জিত রূপ 'কারাগারের রোজনামচা'। গ্রন্থটির নামকরণ করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা এবং ভূমিকা লেখেন শেখ হাসিনা। 'কারাগারের রোজনামচা' গ্রন্থটি জাতির পিতার ৯৭তম জন্মদিন ১৭ মার্চ, ২০১৭ সালে প্রকাশিত হয়। এটি ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম এবং বইটি প্রকাশ করেন বাংলা একাডেমি।

    Find Tutors

    View all Tutors