Subject
বাংলা সাহিত্য
Topic
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি-
কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি-
ক)
নাটকখ)
প্রবন্ধগ)
গল্পঘ)
উপন্যাসExplanation
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং তিনি অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। - তিনি ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। - ছোটবেলায় তাকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী', 'দুখু মিয়া' এসব নামে ডাকা হতো। - বাল্যকালে নজরুল লেটোদলের সাথে যুক্ত ছিলেন এবং বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। নজরুলের আরও কিছু ছদ্মনাম ছিল, যেমন- ধূমকেতু এবং নুরু। - বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত। - আধুনিক বাংলা সঙ্গীত জগতে তিনি 'বুলবুল' নামে খ্যাত। তাঁর সাহিত্যকর্ম হলো: কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সাম্যবাদী, - সর্বহারা, - ঝিঙে ফুল, - ফণি-মনসা, - দোলনচাঁপা, - জিঞ্জিরা, - প্রলয় শিখা ইত্যাদি উপন্যাস: - বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস), - মৃত্যুক্ষুধা, - কুহেলিকা। প্রবন্ধগ্রন্থ: - রাজবন্দীর জবানবন্দি , - দুর্দিনের যাত্রী, - যুগবাণী, - রুদ্র মঙ্গল, - মন্দির ও মসজিদ, - আমি সৈনিক। গল্পগ্রন্থ: - ব্যথার দান, - রিক্তের বেদন, - শিউলিমালা। নাটক: - ঝিলিমিলি, - আলেয়া।Related questions
কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?চক্রবাক' কার লেখা?নিচের কোনটি কাজী নজরুলের গল্পগ্রন্থ নয়?কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?'ব্যথার দান' কার লেখা?কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?'ব্যথার দান' কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?কাজী নজরুল ইসলাম রচিত 'আলেয়া' নাট্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
