Subject
পেট্রোবাংলা
Topic
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (সার্ভেয়ার) - ১৭.০৫.২০২৪
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
ক)
পদ্মগোখরাখ)
পদ্মপুরাণগ)
পদ্মাবতীঘ)
পদ্মরাগExplanation
- কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থ 'শিউলিমালা' (১৯৩১)। - পদ্ম-গোখরা, জিনের বাদশা, অগ্নি- গিরি, শিউলিমালা- এ চারটি গল্প নিয়েই 'শিউলিমালা' গ্রন্থটি রচিত। - 'পদ্মগোখরা' গল্প অবলম্বনে ১৯৭১ সালে খান আতাউর রহমান 'সুখ-দুঃখ' এবং ১৯৭৬ সালে মুস্তাফিজ 'মায়ার বাঁধন' নামক চলচ্চিত্র নির্মাণ করেন। অন্যদিকে, - মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যগ্রন্থের একটি অংশের নাম 'পদ্মপুরাণ'। - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' (১৯২৪)। - মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে আলাওল রচনা করেন ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য 'পদ্মাবতী' (১৬৪৮)। --------------------------- --------------------------- - বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। • তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ - অগ্নিবীণা, - মরুভাস্কর, - সঞ্চিতা, - চিত্তনামা, - দোলনচাঁপা, - সন্ধ্যা, - চক্রবাক, - চন্দ্রবিন্দু, - ছায়ানট, - বিষের বাঁশি, - সর্বহারা, - সাম্যবাদী, - ফনিমনসা ইত্যাদি।Related questions
বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ-'নিশীথ রাতে বাজছে বাঁশি'- 'নিশীথ' কোন পদ?একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?ড. মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?'অভিরাম' শব্দের অর্থ কি?
