Subject

    বাংলা সাহিত্য

    Topic

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলামের রচিত প্রথম প্রবন্ধ কোনটি?

    ক)
    মরুশিখা
    খ)
    কালান্তর
    গ)
    তুর্কি মহিলার ঘোমটা খোলা
    ঘ)
    রুদ্রমঙ্গল

    Explanation

    কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা- ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁর পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। (কাজী ফকির আহমেদ এর ২য় স্ত্রী জাহেদা খাতুন)। জাহেদা খাতুনের চার পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হয় বলে তার নাম রাখা হয়- দুখু মিয়া। বাল্যকালে তাঁকে ‘ত্যারা ক্ষ্যাপা’ ও ‘নজর আলী’ নামেও ডাকা হতো। সাহিত্যে তিনি ‘নুরু’ নামও ব্যবহার করেছেন। মাত্র ৮ বছর বয়সে পিতার মৃত্যু (১৯০৭) হলে তিনি চরম দারিদ্র্যে নিপতিত হন। - কাজী নজরুল ইসলাম ১৯২৫ সালে মহাত্মা গান্ধীর মাধ্যমে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন। কংগ্রেসের অঙ্গসংগঠন ‘মজুর স্বরাজ পার্টি'র অন্যতম প্রতিষ্ঠাতা । নজরুল ১৯২৬ সালের নভেম্বর মাসে ফরিদপুর থেকে বঙ্গীয় বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তমিজুদ্দীন খানের নিকট পরাজিত হন। - ১৫ ডিসেম্বর, ১৯২৯ সালে কাজী নজরুল ইসলামকে কলকাতার অ্যালবার্ট হলে জাতীয় সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁর সভাপতির ভাষণে নজরুলকে ‘প্রতিভাবান বাঙালি কবি’ বলে আখ্যায়িত করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক । বাংলা ভাষায় তিনি প্রথম ইসলামি গান ও গজল রচনা করেছেন। - ১০ অক্টোবর, ১৯৪২ সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য (পিক্স ডিজিজ) ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। কাজী নজরুল ইসলামের সমগ্র রচনাবলি বাংলা একাডেমি থেকে ‘নজরুল রচনাবলি' (২০০৫) নামে ১২ খণ্ডে প্রকাশিত । - ২৯ আগস্ট, ১৯৭৬ সালে ৭৭ বছর বয়সে তিনি মারা যান। - ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান ১৯৭৪ সালে। - তার প্রথম: উপন্যাস: বাধন হারা, কবিতা: মুক্তি, কাব্য: অগ্নিবীণা, ছোট গল্প: হেনা, নাটক: ঝিলিমিলি প্রবন্ধ গ্রন্থ: যুগবাণী(১৯২১), প্রবন্ধ: তুর্কি মহিলার ঘোমটা খোলা

    Find Tutors

    View all Tutors