Subject
বাংলা সাহিত্য
Topic
কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি?
কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি?
ক)
বিষের বাঁশিখ)
প্রলয় শিখাগ)
ভাঙার গানঘ)
যুগবাণীExplanation
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে কলম ধরায় কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ করা হয়। - 'নবযুগ' পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধের সংকলন 'যুগবাণী'। - এ গ্রন্থটিই প্রথম ২৩ নভেম্বর, ১৯২২ সালে ফৌজদারি বিধির-৯৯এ ধারানুসারে বাজেয়াপ্ত করা হয়। - তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনে 'যুগবাণী'কে ভয়ংকর গ্রন্থ হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন; 'ক্রীতদাস মানসিকতার' ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনভার দখলের মন্ত্রণা যোগাচ্ছেন। - এদিনই কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়। সাহিত্য সমালোচক শিশির কর 'নিষিদ্ধ নজরুল' নামক গ্রন্থে ৫টি নিষিদ্ধ গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা: ১) যুগবাণী - নিষিদ্ধ: ২৩ নভেম্বর, ১৯২২ - প্রত্যাহার: ১৯৪৭ ২) বিষের বাঁশী - নিষিদ্ধ: ২২ অক্টোবর, ১৯২৪ - প্রত্যাহার: ১৯৪৫ ৩) ভাঙার গান - নিষিদ্ধ: ১১ নভেম্বর, ১৯২৪ ৪) প্রলয়শিখা - নিষিদ্ধ: ১৭ সেপ্টেম্বর, ১৯৩০ ৫) চন্দ্রবিন্দু - নিষিদ্ধ: ১৪ অক্টোবর, ১৯৩১Related questions
কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?চক্রবাক' কার লেখা?নিচের কোনটি কাজী নজরুলের গল্পগ্রন্থ নয়?কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?'ব্যথার দান' কার লেখা?কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?'ব্যথার দান' কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা?কাজী নজরুল ইসলাম রচিত 'আলেয়া' নাট্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
