Subject

    সমাজসেবা অধিদপ্তর

    Topic

    ইউনিয়ন সমাজকর্মী - ২০.০৫.২০১৬

    কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

    ক)
    অগ্নিবীণা
    খ)
    বিষের বাশিঁ
    গ)
    ছায়ানট
    ঘ)
    চক্রবাক

    Explanation

    - কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' সেপ্টেম্বর, ১৯২২ সালে প্রকাশিত হয়। - কিন্তু এর প্রথম কবিতা 'বিদ্রোহী' ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় (২২ ডিসেম্বর, ১৯২১ - জানুয়ারি, ১৯২২) প্রকাশিত হয়। - এ কবিতার জন্যই তাকে 'বিদ্রোহী কবি' বলা হয়। - এ কবিতাটির শতবর্ষ উদ্যাপিত হয় ২০২১ সালের ডিসেম্বরে। - কবিতাটি অসহযোগ আন্দোলনের (১৯২০-২২) প্রেক্ষাপটে লেখা। - বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। • তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থঃ - অগ্নিবীণা, - মরুভাস্কর, - সঞ্চিতা, - চিত্তনামা, - দোলনচাঁপা, - সন্ধ্যা, - চক্রবাক, - চন্দ্রবিন্দু, - ছায়ানট, - বিষের বাঁশি, - সর্বহারা, - সাম্যবাদী, - ফনিমনসা ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors