Subject
ATEO
Topic
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই জুনিয়র ইনস্ট্রাক্টর - ১৯.০৮.২০১৬
কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” কোন ধরনের গ্রন্থ?
কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” কোন ধরনের গ্রন্থ?
ক)
উপন্যাসখ)
নাটকগ)
কাব্যঘ)
প্রবন্ধExplanation
- বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে। - ১৯১৭ খ্রিষ্টাব্দের শেষদিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। - করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা)। - ১৯২২ খ্রিষ্টাব্দের ১২ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। - পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ায় ৮ নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়। - ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। - তিনি ২৯ আগস্ট, ১৯৭৬ সালে (বাংলা ১২ই ভাদ্র, ১৩৮৩) মাত্র ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবর দেওয়া হয়। তাঁর সাহিত্যকর্ম হলো: কাব্যগ্রন্থ: - অগ্নিবীণা, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সাম্যবাদী, - সর্বহারা, - ঝিঙে ফুল, - ফণি-মনসা, - দোলনচাঁপা, - জিঞ্জিরা, - প্রলয় শিখা ইত্যাদি উপন্যাস: - বাঁধন-হারা, - মৃত্যুক্ষুধা, - কুহেলিকা। প্রবন্ধগ্রন্থ: - রাজবন্দীর জবানবন্দি, - দুর্দিনের যাত্রী, - যুগবাণী, - রুদ্র মঙ্গল, - মন্দির ও মসজিদ, - আমি সৈনিক। গল্পগ্রন্থ: - ব্যথার দান, - রিক্তের বেদন, - শিউলিমালা। নাটক: - ঝিলিমিলি, - আলেয়া।Related questions
৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, ......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?একটি খাতা ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয়মূল্য কত?পরপর তিনটি জোড় সংখ্যার গুণফল ১৯২ হলে তাদের যোগফল কতরবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?কতজন বালককে ১২৫টি কমলালেবু ও ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?“নজর লাগা” বাগধারার অর্থ কী?৪০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ একটি আয়তাকার জমির মাঝে ৪ মিটার প্রশস্ত পাড়বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত?
