Subject

    বাংলা সাহিত্য

    Topic

    কাজী নজরুল ইসলাম

    কাজী নজরুল ইসলামের কয়টি গ্রন্থকে নিষিদ্ধ করা হয়?

    ক)
    ৪টি
    খ)
    ৫টি
    গ)
    ৬টি
    ঘ)
    ৩টি

    Explanation

    - ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে কলম ধরায় কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ করা হয়। - 'নবযুগ' পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধের সংকলন 'যুগবাণী'। - এ গ্রন্থটিই প্রথম ২৩ নভেম্বর, ১৯২২ সালে ফৌজদারি বিধির-৯৯এ ধারানুসারে বাজেয়াপ্ত করা হয়। - তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনে 'যুগবাণী'কে ভয়ংকর গ্রন্থ হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন; 'ক্রীতদাস মানসিকতার' ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনভার দখলের মন্ত্রণা যোগাচ্ছেন। - এদিনই কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়। সাহিত্য সমালোচক শিশির কর 'নিষিদ্ধ নজরুল' নামক গ্রন্থে ৫টি নিষিদ্ধ গ্রন্থের কথা উল্লেখ করেছেন। যথা: ১) যুগবাণী - নিষিদ্ধ: ২৩ নভেম্বর, ১৯২২ - প্রত্যাহার: ১৯৪৭ ২) বিষের বাঁশী - নিষিদ্ধ: ২২ অক্টোবর, ১৯২৪ - প্রত্যাহার: ১৯৪৫ ৩) ভাঙার গান - নিষিদ্ধ: ১১ নভেম্বর, ১৯২৪ ৪) প্রলয়শিখা - নিষিদ্ধ: ১৭ সেপ্টেম্বর, ১৯৩০ ৫) চন্দ্রবিন্দু - নিষিদ্ধ: ১৪ অক্টোবর, ১৯৩১

    Find Tutors

    View all Tutors