উপমান অর্থ তুলনীয় বস্তু । সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে । এ সমাসে বিশেষণ পদ থাকে এবং উপমেয় পদের উল্লেখ থাকে না । অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে তার গুণ বা বিশেষণের উল্লেখ থাকে । যেমনঃ কাজলের ন্যায় কালে = কাজল কালো ।