Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    ‘কাঙাল হরিনাথ’ কোন সাহিত্যক্যের সাহিত্যগুরু ছিলেন?

    ক)
    মীর মশাররফ হোসেন
    খ)
    অমিয় চক্রবর্তী
    গ)
    ঈশ্বরচন্দ্র গুপ্ত
    ঘ)
    এম. আর. আখতার মুকুল

    Explanation

    আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক বা গদ্য লেখক, নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তিনি কাব্য, নাটক, প্রহসন, উপন্যাস ও প্রবন্ধ রচনা করে। আধুনিক বাংলা সাহিত্যে মুসলিম রচিত সমৃদ্ধ ধারা প্রবর্তন করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয়ধর্মী ধারার প্রবর্তক হিসেবে খ্যাতি অর্জন করেন। - মীর মশাররফ হোসেন ১৩ নভেম্বর, ১৮৪৭ খ্রিষ্টাব্দে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - ছদ্মনাম গাজী মিয়া। - তাঁর সাহিত্য গুরু কাঙাল হরিনাথ। - তিনি কলকাতার ‘সংবাদ প্রভাকর’ (১৮৩১) ও কুমারখালির ‘গ্রামবার্তা প্রকাশিকা’ (১৮৬৩) পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতেন । - তিনি ‘আজিজননেহার' (১৮৭৪) ও ‘হিতকরী’ (১৮৯০) পত্রিকার সম্পাদক ছিলেন। - তিনি ১৯ ডিসেম্বর, ১৯১১ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। (১৯১১- উচ্চ মাধ্যমিক বাংলা অনুসারে), (১৯১২- বাংলা একাডেমি চরিতাভিধান অনুসারে)

    Find Tutors

    View all Tutors