Subject
বাংলা ভাষা
Topic
ধ্বনি পরিবর্তন
কাঁদনা>কান্না – কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
কাঁদনা>কান্না – কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক)
অভিশ্রুতিখ)
অপিনিহিতিগ)
সমীভবনঘ)
বিষমীভবনঙ)
কোনটিই নয়Explanation
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন- জন্ম > জম্ম, কাঁদনা > কান্না ইত্যাদি। ক. প্রগত (Progressive) সমীভবন : পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতো হয়, একে বলে প্রগত সমীভবন। যেমন- চক্র > চক্ক, পক্ব > পক্ক, পদ্ম > পদ্দ, লগ্ন > লগ ইত্যাদি । খ. পরাগত (Regressive) সমীভবন : পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলে পরাগত সমীভবন। যেমন- তৎ + জন্য > তজ্জন্য, তৎ + হিত > তদ্ধিত, উৎ + মুখ > উন্মুখ ইত্যাদি। গ. অন্যোন্য (Mutual) সমীভবন : যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যোন্য সমীভবন। যেমন- সংস্কৃত-সত্য > প্রাকৃত-সচ্চ । সংস্কৃত-বিদ্যা > প্রাকত-বিজ্জা ইত্যাদি।Related questions
দ্রুত উচ্চারণের সময় শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে?দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে ?'গিলা>গেলা' কোন প্রকার স্বরসঙ্গতির উদাহরণ?ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?শ্লোক > শোলোক- কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?সত্য>সইত্য’ কিসের উদাহরণ?হর্ষ>হরষ --- হওয়ার ধ্বনিসূত্র?'অগুরু > অগ্রু' কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
