Subject

    কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

    Topic

    অন্যান্য

    কম্পিউটার চালু করলে যে কোডটি সর্বপ্রথম চালু হয় তাকে কি বলে?

    ক)
    ROM
    খ)
    BIOS
    গ)
    POST
    ঘ)
    RAM

    Explanation

    -বায়োস হলো বেসিক ইনপুট আউ্টপুট সিস্টেম (Basic Input Output System) এর সংক্ষিপ্ত । -বায়োস মূলত একটি রম চীপের ফার্মওয়্যার যাতে কম্পিউটার বুট হওয়ার জন্য নির্দেশনাগুলো দেওয়া থাকে। এটি মূলত একটি চীপ আকারে মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। সফটওয়্যারটি মাদারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান প্রদান করে থাকে। -কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই রম থেকে এই সফটওয়্যারটি চালু হয়ে যায়। এবং কম্পিউটার কম্পোনেন্ট লিস্ট তৈরী এবং সাধারন চেকিং গুলো করে থাকে। -বায়োস কম্পিউটারের বিভিন্ন সমস্যা ডিসপ্লে এবং সিস্টেম স্পিকারের মাধ্যমে জানিয়ে দিবে। যেমন- কম্পিউটার চালু হওয়ার জন্য প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম না পেলে Boot Failure মেসেজ দিবে। বা র‌্যাম না থাকলেও স্পিকারের মাধ্যমে বিপ দিবে।

    Find Tutors

    View all Tutors