Subject
ATEO
Topic
পিটিআই এর সুপারিনটেনডেন্ট, পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট- ২০.১২.২০০৫
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
ক)
অস্ট্রেলিয়াখ)
বার্বাডোসগ)
সাইপ্রাসঘ)
মরিসাসExplanation
- কমনওয়েলথের দেশ অস্ট্রেলিয়া ও কানাডা যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে। - কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। - আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। - বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬। - এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন। - বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ চারটি। যথা- মোজাম্বিক, রুয়ান্ডা , গ্যাবন ও টোগো । - আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ। - ১৯৭২ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ সংস্থাটির ৩২তম সদস্যপদ লাভ করে এবং ১৯৭৩ সালে প্রথম কমনওয়েলথ এর শীর্ষ সম্মেলনে যোগদান করে। - সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়। - রানী দ্বিতীয় এলিজাবেথ বার্ধক্যজনিত কারণে ৮ সেপ্টেম্বর, ২০২২ সালে স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেন। - তাঁর স্থলাভিষিক্ত হন রাজা তৃতীয় চার্লস। রাজা তৃতীয় চার্লসের অভিষেক: - ৬ মে, ২০২৩ তারিখে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হিসেবে রাজা তৃতীয় চার্লসের অভিষেক সম্পন্ন হয়। - তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। - একই সঙ্গে, তাঁর স্ত্রী ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে অভিষিক্ত হন। - লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। - ১০৬৬ সালের পর থেকে ৪০তম ব্রিটিশ সিংহাসন আরোহী হিসেবে রাজা চার্লসের অভিষেক হয়। - এটি ছিল প্রায় ৭০ বছরের মধ্যে প্রথম রাজ্যাভিষেক। আরও উল্লেখযোগ্য: - সর্বশেষ ১৯৫৩ সালে চার্লসের মা, রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক হয়েছিল। - ২০২২ সালের সেপ্টেম্বরে, ৯৬ বছর বয়সে রানী এলিজাবেথ মৃত্যুবরণ করার পর চার্লস স্বয়ংক্রিয়ভাবে রাজা হিসেবে সিংহাসনে বসেন।Related questions
বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কি?বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় কত সালে?বাংলাদেশের প্রাচীনতম শহর-বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?দেশের প্রথম সাফারি পার্ক কোথায়?অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
