Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ভূগোল ও পরিচিতি

    কবে নাগাদ সকল সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?

    ক)
    ২০৩০ সাল
    খ)
    ২০২৮ সাল
    গ)
    ২০২৭ সাল
    ঘ)
    ২০২৫ সাল

    Explanation

    - ২০২৫ সালের মধ্যে সকল সরকারি নির্মাণকাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। - তিনি জানান, ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম কারণ। - নতুন ইটভাটার অনুমোদন বন্ধ করা হয়েছে এবং ৩৪৯১টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র না থাকায় কার্যক্রম বন্ধ করা হবে। - সরকারি দপ্তরগুলোতে চিঠি দিয়ে নির্মাণ কাজে পোড়ানো ইটের পরিবর্তে বিকল্প ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। - এছাড়া, ব্লক ইট তৈরিতে সরকার প্রণোদনা দেওয়ার কথাও জানিয়েছে। যেসব এলাকায় ইটভাটার দূষণ নিয়ে অভিযোগ রয়েছে, সেখানে ভাটাগুলো সরিয়ে নেওয়া বা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক।

    Find Tutors

    View all Tutors