Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বাংলাদেশের সাহিত্য ও সাহিত্যিক

    কবি শামসুর রাহমানের 'আদিগন্ত নগ্ন ' প্রতিধ্বনি প্রকাশিত হয় কত সালে ?

    ক)
    ১৯৭৪ সালে
    খ)
    ১৯৮২ সালে
    গ)
    ১৯৯০ সালে
    ঘ)
    ১৯৯৫ সালে

    Explanation

    - শামসুর রাহমান ২৪ অক্টোবর, (পারিবারিক হিসেবে ২৩ অক্টোবর) ১৯২৯ খ্রিষ্টাব্দে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। - পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম। - শামসুর রাহমানের ডাকনাম- বাচ্চু। - মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতার 'দেশ' পত্রিকায় 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন। - তিনি বিভিন্ন পত্রিকায় সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি ছদ্মনামে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতেন। - শামসুর রাহমান 'নাগরিক কবি' হিসেবে খ্যাত। - তিনি ১৯৬৩ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার', ১৯৬৯ সালে 'বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৭ সালে 'একুশে পদক' এবং ১৯৯১ সালে 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন। - তিনি ১৭ আগস্ট, ২০০৬ খ্রিষ্টাব্দে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। • শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ: - তাঁর মোট কাব্য ৬৫টি। - 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। - 'বন্দী শিবির থেকে' (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন। - 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭), - 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২), - 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭), - 'নিরালোকে দিব্যরথ' (১৯৬৮), - 'নিজ বাসভূমে' (১৯৭০), - 'দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩), - 'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪), - 'আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪), - 'এক ধরনের অহংকার' (১৯৭৫), - 'আমি অনাহারী' (১৯৭৬), - 'শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭), - 'প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮), - 'প্রেমের কবিতা' (১৯৮১), - 'ইকারুসের আকাশ' (১৯৮২), - 'এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬), - 'বুক তাঁর বাংলাদেশের হৃদয়' (১৯৮৮), - 'হরিণের হাড়' (১৯৯৩), - 'তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬), - 'হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭), - 'না বাস্তব না দুঃস্বপ্ন' (২০০৬)।

    Find Tutors

    View all Tutors