-যশোরাজ খানের প্রকৃত নাম দামোদর সেন। -তিনি গৌড়ের শাসক সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন। -তিনি ‘শ্রীকৃষ্ণমঙ্গল’ কাব্য রচনা করে ‘যশোরাজ খান’ উপাধি লাভ করেন। -এ গ্রন্থে তিনি সুলতানকে ‘শাহু হুসেন জগত-ভূষণ' বলে সম্বোধন করেন। -তাঁর একটি মাত্র পদ পাওয়া গেছে। যথা: এক পয়োধর চন্দনে লোপিত আরে সহজেই গোর। হিম ধরাধর কোলে মিলল ভূধরাধর যোর ॥ মাধব, তুয়া দরশন কাজে। আধ পদ চালান করিঞা সুন্দরী বাহির দেহলী মাঝে ॥ নীল ধবল কমল দুঅ চান্দ পূজল কত কোটি কাম ৷