Subject

    রেলওয়ে

    Topic

    দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি (মিটার রিডার কাম মেসেঞ্জার) - ৩০.১১.২০২৪

    'কপোতাক্ষ নদ' কবিতাটি কার লেখা?

    ক)
    কাজী নজরুল ইসলাম
    খ)
    মাইকেল মধুসূদন দত্ত
    গ)
    জীবনানন্দ দাশ
    ঘ)
    কোনটিই নয়

    Explanation

    - মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘চতুর্দশ কবিতাবলি এর অন্তর্ভুক্ত কবিতা ‘কপোতাক্ষ নদ'। - কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত। - এ কবিতায় দেশের প্রতি কবির ভীষণ অনুরাগ প্রকাশ পেয়েছে। - কবিতাটির বিখ্যাত পঙক্তি- ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে। / সতত তোমার কথা ভাবি এ বিরলে। - বাংলা কবিতায় ‘অমিত্রাক্ষর ছন্দ’ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেন। তাঁর রচিত নাটক ও প্রহসনঃ - শর্মিষ্ঠা নাটক (১৮৫৯) - কৃষ্ণকুমারী নাটক (১৮৬১) - মায়া-কানন (১৮৭৪) - একেই কি বলে সভ্যতা? (১৮৬০) - বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) - পদ্মাবতী নাটক (১৮৬০)। তাঁর রচিত কাব্যঃ - তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০) - মেঘনাদবধ কাব্য (১৮৬১) - চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫) - ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১) - বীরাঙ্গনা কাব্য (১৮৬২)।

    Find Tutors

    View all Tutors