Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা কে?

    ক)
    প্যারীচাঁদ মিত্র
    খ)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    গ)
    রাজা রামমোহন রায়
    ঘ)
    গোপাল হালদার

    Explanation

    প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম – টেকচাঁদ ঠাকুর।তিনি বাংলা, পারসি ও ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন। - তিনি ‘প্যারীচাঁদ মিত্র অ্যান্ড সন্স’ নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন। - চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে রচিত তাঁর প্রবন্ধের নাম – ‘The Zamindar and Royats’. - তিনি গরিব চাষীদের রক্ষাকবচ হিসেবে ‘পঞ্চায়েত ব্যবস্থা’ প্রবর্তনের দাবি উত্থাপন করেন। - তাঁর রচিত ‘আলারের ঘরের দুলাল'(১৮৫৮) – বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস।তাই তাঁকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়। ‘আলালের ঘরের দুলালে’ ব্যবহৃত ভাষাকে ‘আলালী’ ভাষা বলে। অর্থাৎ তিনি ‘আলালী ভাষা’রও স্রষ্টা। ‘আলালের ঘরের দুলালে’র উল্লেখযোগ্য চরিত্র হল – মতিলাল,প্রতারক ঠকচাচা, ধূর্ত উকিল বটলর,অর্থলোভী বাঞ্চারাম,তোষামোদকারী বক্রেশ্বর। - পাদ্রি লঙ সাহেব তাঁকে ‘ডিফেন্স অব বেঙ্গল’ বলতেন। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ – (ক) মদ খাওয়া বড় দায় জাত থাকার কী উপায় (১৮৫৯), (খ) বামারঞ্জিকা (১৮৬০) -স্ত্রীশিক্ষামূলক গ্রন্থ, (গ) গীতাঙ্কুর (১৮৬১), (ঘ) যৎকিঞ্চিৎ (১৮৬৫), (ঙ) অভেদী (১৮৭১), (চ) আধ্যাত্মিকা (১৮৮০), (জ) বামাতোষিণী (১৮৮১)- প্যারীচাঁদ মিত্রের সর্বশেষ রচনা – নারীশিক্ষার উদ্দেশ্যে গ্রন্থটি রচিত।

    Find Tutors

    View all Tutors