Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
কত সালে সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়?
কত সালে সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়?
ক)
১৭৭১খ)
১৭৭৩গ)
১৭৭৮ঘ)
১৭৭৯Explanation
- ১৬০০ সালের ২৮ ডিসেম্বর ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের অনুমোদনক্রমে পূর্ব ভারতে বাণিজ্য করার জন্য ২১৮ জন ইংরেজ বণিক একত্রিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। - ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গভর্নরের মাধ্যমে ভারতবর্ষে বৃটিশ শাসনের সূত্রপাত করে। - এতে ১ম গভর্নর নিযুক্ত হন লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) আর শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)। - ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। - এই আইনে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়। - এতে ১ম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫)। - শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)। - ১৮৫৮ সালের ‘ভারত শাসন আইন' পাসের মাধ্যমে রানি ভিক্টোরিয়া ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান এবং জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় রাখেন। - অর্থাৎ প্রায় ১০০ বছরের মতো কোম্পানির শাসন ছিল, এরপর শাসন ব্যবস্থা সরাসরি ব্রিটিশ সরকারের অধিনে চলে যায়।Related questions
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর প্রথম নারী এমডি'র নাম কী?ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্ণর কে ছিলেন?জমি থেকে খাজনা আদায় আল্লহর আইনের পরিপন্থি- এটি কার ঘোষনা?দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয়-বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয় কত সালে?ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালের কত তারিখে বাংলাকে ভাগ করেন?কোন গভর্নরের আমলে 'ছিয়াত্তরের মন্বন্তর 'দেখা দেয়?
