Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' প্রথম গঠন করা হয়?
কত সালে 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' প্রথম গঠন করা হয়?
ক)
১৯৪৭ সালেখ)
১৯৪৮ সালেগ)
১৯৪৯ সালেঘ)
১৯৫২ সালেExplanation
- রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় গঠিত একটি সংগঠন। - পাকিস্তান সরকারের থেকে বাংলা ভাষার মর্যাদা আদায়ের লক্ষ্যে সেই সময় বাঙালি রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবিদের সমন্বয়ে এটি প্রতিষ্ঠা করা হয়। - বাংলা ভাষা আন্দোলনের সময় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। - তমদ্দুন মজলিস প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেছিল। - ১৯৪৭ সালে ডিসেম্বর মাসের শেষের দিকে এটি প্রতিষ্ঠা করা হয়। - প্রথম প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন নূরুল হক ভূঁইয়া। - অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন সামসুল আলম, আবুল খয়ের, আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং অলি আহাদ। - পরবর্তীতে এই কমিটি সম্প্রসারণ করা হয় এবং মোহাম্মদ তোয়াহা এবং সৈয়দ নজরুল ইসলাম কমিটিতে যোগ দেন। - প্রথম আহ্বায়ক ভূঁইয়ার সময়কালে কমিটির সকল ধরনের কর্মকান্ড গোপনে পরিচালনা করা হতো। - ১৯৪৮ সালের জানুয়ারি মাসে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের সাথে এক বৈঠকে দেশব্যাপী বাংলাকে আরও গুরুত্ব দেয়ার কথা আলোচনা করা হয়। - বৈঠকে বাংলাকে শিক্ষার প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রস্তাব করা হয়।পরবর্তীতে ১৯৪৮ সালে ২ মার্চ ফজলুল হক হলে কামরুদ্দীন আহমদের সভাপতিত্বে তমুদ্দিন মজলিস ও মুসলিম ছাত্রলীগের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। - ঐদিনই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সম্প্রসারণ করে প্রথম সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়।Related questions
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিশ গঠিত হয় কার নেতৃত্বে?১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে?UNESCO এর কততম বৈঠকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়-ভাষা আন্দোলনের মুখপত্র-‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে কবে থেকে ‘একুশে ফেব্রুয়ারি’ আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে?‘একুশে ফেব্রুয়ারি’ কত সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে ?পূর্ব বাংলার ভাষা কমিটির সভাপতি ছিলেন-
