Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪৩তম

    কত সালে 'দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

    ক)
    ১৮৬০
    খ)
    ১৮৬১
    গ)
    ১৮৬৫
    ঘ)
    ১৮৬৭

    Explanation

    - দুর্গেশনন্দিনী সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। - এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। - ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়। - ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোঘল ও পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়। - বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই উপন্যাসের তেরোটি সংস্করণ প্রকাশিত হয় এবং ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষাতেও এটি অনূদিত হয়। - দুর্গেশনন্দিনী, কপালকুন্ডুলা, চন্দ্রষেখর ও রাজসিংহ বঙ্কিমের চারটি ইতিহাস আশ্রয়ী রোমান্সধর্মী উপন্যাস। তার মধ্যে রাজসিংহ খাঁটি ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস: - যুগলাঙ্গুরীয় - দুর্গেশনন্দিনী - কপালকুন্ডলা - চন্দ্রশেখর - মৃণালিনী - কৃষ্ণকান্তের উইল - সীতারাম - রজনী ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors