Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সভ্যতা

    কত সালে তৈমুর লং ভারত আক্রমণ করে?

    ক)
    ১৩৫২
    খ)
    ১৩৭৬
    গ)
    ১৩৯৮
    ঘ)
    ১৪০৩

    Explanation

    তুঘলক বংশের শেষ শাসক নাসিরউদ্দিন মহম্মদ শাহের রাজত্বকালে সমরখন্দের সামরিক নেতা তৈমুর লঙ/ লং বা আমির তৈমুর এক বিশাল তুির্ক সৈন্যবাহিনী নিয়ে ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। মেসোপটেমিয়া, পারস্য, সিরিয়া, তুর্কিস্থান, এশিয়ার মাইনর ও আফগানিস্থান জয় করে পৃথিবীর ইতিহাসে তৈমুর লং বিখ্যাত হয়ে ওঠেন। ১৩৯৯ খ্রিস্টাব্দের ১৯ মার্চ অগণিত লুণ্ঠিত দ্রব্য, যুদ্ধবন্দী এবং কতিপয় বিখ্যাত শিল্পীসহ সমরকন্দে প্রত্যাবর্তনের পূর্বে খিজির খানকে লাহোর, মুলতান ও দিপালপুরের শাসনভার অর্পণ করেন। অর্থাৎ সমরকন্দের অধীনে ভারতের পশ্চিমাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত হন খিজির খান।

    Find Tutors

    View all Tutors